Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষ করে দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিজ থেকেই তার বক্তব্য প্রত্যাহার করে সংশোধনী দিয়েছেন, তাই তার প্রতি অতিরিক্ত কঠোর পদক্ষেপ না নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করাটাই শ্রেয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধীদের বিচারের মুখোমুখি করা সরকারের মূল লক্ষ্য।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর

সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬