Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইনানীর রিসোর্টে আগুন: ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিক্ষিকা মুক্তার দেহাবশেষ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ অগ্নিকাণ্ডের ঘটনার দশ দিন পর ধ্বংসস্তূপ থেকে স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে থাকা গলার লকেট দেখে মরদেহটি নিজের স্ত্রীর বলে শনাক্ত করেন তাঁর স্বামী দেওয়ান ফয়সাল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ডিএনএ পরীক্ষার প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তে পুলিশ মঙ্গলবার সকাল থেকে রিসোর্টের ধ্বংসাবশেষে পুনরায় চিরুনি অভিযান চালায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর ধ্বংসস্তূপের গভীর থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়। এর মাধ্যমে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।

ঢাকার আশুলিয়ার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা বান্ধবীদের সঙ্গে অবকাশযাপনে এসে ওই রিসোর্টে উঠেছিলেন। ঘটনার দিন ভোরে তাঁর বান্ধবীরা সৈকতে হাঁটতে বের হলেও মুক্তা কক্ষে ঘুমিয়ে থাকায় আগুনের হাত থেকে রক্ষা পাননি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইনানীর রিসোর্টে আগুন: ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিক্ষিকা মুক্তার দেহাবশেষ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬