Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় যুবলীগ নেতার সারের ডিলারশিপ নিয়ে ক্ষোভ, তদন্তের দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেয়েছেন যুবলীগ নেতা নজরুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেও তারা ডিলারশিপ পাননি, অথচ একজন যুবলীগ নেতার নামে ডিলারশিপ অনুমোদন হওয়ায় তারা হতবাক। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দ্রুত যুবলীগ নেতা নজরুল ইসলামের ডিলারশিপ বাতিল করে বিএনপির ত্যাগী আবেদনকারীদের ডিলারশিপ প্রদানের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নজরুল ইসলামের প্রদর্শিত গুদামের ঠিকানাটি একটি অজপাড়াগাঁয়ে, যেখানে যানবাহন চলাচল অত্যন্ত কঠিন। ডিলারশিপ পাওয়ার পরপরই তিনি গুদাম বর্ধিত করার কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যে, কারা এই গুদাম পরিদর্শন করে অনুমোদন দিয়েছে এবং কীভাবে এমন একটি প্রত্যন্ত এলাকার গুদাম সারের ডিলারশিপের জন্য নির্বাচিত হলো?

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, সারের ডিলারশিপ প্রাপ্ত নজরুল ইসলামের সঙ্গে সাবেক আওয়ামী লীগ এমপি হাসেম খানের ছবি দেখা গেছে এবং তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার জানান, কৃষি মন্ত্রণালয় থেকে সারের ডিলারশিপ বর্তমানে স্থগিত করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় যুবলীগ নেতার সারের ডিলারশিপ নিয়ে ক্ষোভ, তদন্তের দাবি

সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬