Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

মার্কিন মিত্র সৌদি আরবের ওপর একের পর এক হামলা জোরদার করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রেহী গোষ্ঠী হুথিরা। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুথিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে ওয়াশিংটন এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার প্রতিশ্রুতি দিয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর আক্রমণ চালানো থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের গুটিয়ে রাখছে বলে অতীতেও দাবি করেছিলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরকালে ট্রাম্প বলেছিলেন, হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও যুদ্ধে জড়াতে চায় না। তারা কেবল চায় আমরা যেন তাদের ওপর কোনও আক্রমণ না চালাই।

তবে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের এই মন্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো, যখন ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ সৌদি আরব হুথিদের অব্যাহত হামলার মুখে চরম সংকটে পড়েছে। শনিবারও সৌদির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।

অন্যদিকে, ইয়েমেনের অভ্যন্তরেও আগ্রাসী সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এই বিদ্রোহীরা। সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের হাত থেকে একে একে দেশটির বিশাল এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এখন এক চূড়ান্ত সিদ্ধান্তমূলক পর্বে রয়েছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর বড় ধরনের হামলার পর দীর্ঘ প্রায় সাত মাস ধরে দুই পক্ষের মধ্যে এক থমথমে মুখোমুখি অবস্থা বিরাজ করছে।

সাংবাদিক ইংস্ট বলেছেন, ট্রাম্প তাকে স্পষ্টভাবে জানিয়েছেন, একেবারে নিকট ভবিষ্যতেই বড় কিছু ঘটতে যাচ্ছে। একই সঙ্গে হুঙ্কার দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানিদের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত, তা না হলে পুরো দেশটিকে ধূলিসাৎ করে দেওয়া হবে কি না; আমি এখন সেই চূড়ান্ত সিদ্ধান্তই নিচ্ছি।

সূত্র: এএফপি।

এসএস

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ১০:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬