Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সিডিবিএল-এর সঙ্গে এমটিবির চুক্তি স্বাক্ষর

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল)-এর মধ্যে একটি সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রাপ্তি ও প্রদান ব্যবস্থার আধুনিকায়নে সম্প্রতি একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায়, সিডিবিএল ‘এমটিবি ই-ব্যাংক’ -এর মাধ্যমে তাদের যাবতীয় পেমেন্ট ও অনলাইন অর্থ সংগ্রহের কার্যক্রম পরিচালনায় এমটিবি-এর সমন্বিত এপিআই নির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করবে। দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো চালুকৃত এই সুবিধার ফলে ‘এমটিবি ই-ব্যাংক অ্যাপ’ ব্যবহার করে সিডিবিএল বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে যেকোনো স্থান থেকে অত্যন্ত নিরাপদে তাদের লেনদেনের অনুমোদন সম্পন্ন করতে পারবে।

এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবদুল মোতালেব-এর উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে এমটিবি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ- ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মামুন ফারুক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান এ. কে. এম. তারেক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং কমিউনিকেশন্স বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সিডিবিএল-এর পক্ষে প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম; ইন্সপেকশন, কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের জিএম মো. তোহাবিন হক; অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ভিএএস-এর জিএম রাকিবুল ইসলাম চৌধুরী; এফঅ্যান্ডএ-এর সিনিয়র এজিএম জয়ন্ত বিষ্ণু মন্ডল এবং এফঅ্যান্ডএ-এর ম্যানেজার আবদুল্লাহ আল ফাহাদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সিডিবিএল-এর সঙ্গে এমটিবির চুক্তি স্বাক্ষর

সর্বশেষ হালনাগাদ : ১০:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬