Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ওসির সঙ্গে অভিযুক্তের ছবি ভাইরাল, গ্রেপ্তার ৬

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলামের সঙ্গে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পী (২৬) হত্যায় অভিযুক্তদের একজন আরিফ হোসেনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় তারেক হোসেন বাপ্পীকে (২৬) গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিতে তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হন।
নিহতের ভাই রহিম খান বাবু জানান, বাপ্পী স্থানীয় বালু ব্যবসায়ী সাদ্দামের কর্মচারী হিসেবে কাজ করতেন। হামলাকারীদের একজন বাপ্পীর বুকে গুলি করেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে বালুর ব্যবসাসংক্রান্ত বিরোধ, স্থানীয় আধিপত্য, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাপ্পীর বোনের ভাষ্য, পরপর দুবার মাইকিং করা হয়। প্রথম ঘোষণার প্রায় ১৫ মিনিট পর দ্বিতীয়বার সতর্কবার্তা প্রচার করা হয়। দ্বিতীয় ঘোষণা শেষ হওয়ার পরপরই তারা ভাইকে গুলি করার খবর পান। ঘোষণার সময় ও হত্যাকাণ্ডের সময়ের এই নৈকট্য স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি করেছে। তবে ঘোষণাটি কে বা কারা দিয়েছিলেন, কী তথ্যের ভিত্তিতে তা প্রচার করা হয়েছিল এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। সংবাদ পড়ুন
তিনি সেলিম উদ্দিন, ফখরুল, ইমরান ও জাফরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা কোনো টাকা-পয়সা বা ক্ষতিপূরণ চান না; ভাই হত্যার বিচার ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চান।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আরিফ হোসেন, ফখরুল, মান্নান, ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ ও নুর আহমদ রনি—এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের অবস্থান ও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ ও ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক বিশেষ দল কাজ করছে।
আরিফ হোসেনের ছবি ভাইরালের বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমকে (বিপিএম) ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবুহেনা মোস্তফা কামাল জানান, ওসির সঙ্গে অভিযুক্ত আরিফের ছবি ভাইরালের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন সংবাদ পড়ুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ওসির সঙ্গে অভিযুক্তের ছবি ভাইরাল, গ্রেপ্তার ৬

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬