Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফরিদপুরে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ফরিদপুর জেলা পরিষদ ভবনের ছাদে ৬০ কিলোওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সফলভাবে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। দেশের জেলা পরিষদগুলোর মধ্যে ফরিদপুরেই প্রথম এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলো।

সরকারের বরাদ্দকৃত অনুদান এবং জেলা পরিষদের নিজস্ব তহবিলের যৌথ অর্থায়নে এই সোলার প্যানেল প্রকল্প সম্পন্ন হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ থেকে জেলা পরিষদের দৈনন্দিন প্রায় ৪০ কিলোওয়াট চাহিদা মেটানোর পর অবশিষ্ট ২০ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। এ কাজের জন্য বিদ্যুৎ বিতরণকারী কোম্পানির সঙ্গে প্রয়োজনীয় দ্বিপক্ষীয় চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

প্রশাসন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্বজুড়ে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নবায়নযোগ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। নিজস্ব চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করার এই উদ্যোগ পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬