Dhaka ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান।

তিনি জানান, সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট স্টেকহোল্ডারদের যৌথ আলোচনার ভিত্তিতে পূজা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত রাখার এই সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত টানা সাত দিন সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর, কয়লাসহ অন্যান্য সব ধরনের পণ্য আমদানি ও বাংলাদেশে থেকে ভারতে পণ্য রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

তবে বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহন সাত দিন বন্ধ থাকলেও ১৭, ১৮ ও ১৯ অক্টোবর সোনাহাট স্থলবন্দরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, ইয়ার্ডে থাকা পণ্য খালাস এবং কাস্টমস সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই সচল রাখা হবে।

টানা সাত দিনের দুর্গাপূজার ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যকার নিয়মিত আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬