Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১৯৩ রোগী হাসপাতালে ভর্তি, ৪ জনের মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত বছরের ২৮ অক্টোবরের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে এবার নতুন আক্রান্তের এই সংখ্যা দেখা গেল।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের বয়স ১৬ থেকে ৭৫ বছরের মধ্যে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ৫৩০ জন রোগী ভর্তি হন। এছাড়া খুলনা বিভাগে ৩০৪, চট্টগ্রাম বিভাগে ২৯৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০, বরিশাল বিভাগে ২৩৬, রাজশাহী বিভাগে ১৬০, রংপুর বিভাগে ৮৪, ময়মনসিংহ বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৯ হাজার ২৭৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৮০৩ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে সামাজিক সচেতনতা ও দ্রুত চিকিৎসার তাগিদ দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১৯৩ রোগী হাসপাতালে ভর্তি, ৪ জনের মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ১০:০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬