Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পরমাণু বিক্রিয়া, বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে বাংলাদেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হয়েছে এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া (নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন)। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে এই পরমাণু বিক্রিয়া সফলভাবে শুরু হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল।

প্রকল্প সূত্র জানায়, গত বৃহস্পতিবার পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে রূপপুর প্রকল্পের পারমাণবিক বিক্রিয়ার আনুষ্ঠানিক অনুমোদন মেলে। অনুমোদন পাওয়ার মাত্র দুদিনের মাথায় রোববার বিকেলে সফলভাবে এই বিক্রিয়া সম্পন্ন করা হয়। পরবর্তী কারিগরি ধাপগুলো ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই, অর্থাৎ চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এই অর্জনকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় অগ্রগতি হিসেবে দেখছেন পরমাণু শক্তি প্রকৌশল বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল ইসলাম। তিনি জানান, পরমাণু বিক্রিয়া সফল হওয়ার পর এখন ‘সি ধাপে’ প্রবেশ করা হবে, যেখানে ধীরে ধীরে বিদ্যুৎকেন্দ্রের শক্তি বৃদ্ধি করা হবে। এরপর উৎপাদিত নিয়ন্ত্রিত তাপের মাধ্যমে বাষ্প তৈরি করে ঘোরানো হবে সুবিশাল টারবাইন, যা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

তবে টারবাইন, জেনারেটর এবং জাতীয় পাওয়ার গ্রিডের মধ্যকার সংযোগ প্রক্রিয়াটি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল বলে জানান পরমাণু বিশেষজ্ঞরা। সফলতার সঙ্গে সঠিক নিরাপত্তা মেনে এই গ্রিড সিনক্রোনাইজেশন শেষ করা গেলে নভেম্বরের মধ্যেই রূপপুরের প্রথম ইউনিটের আলো পৌঁছে যাবে দেশের জাতীয় গ্রিডে। প্রথম ইউনিটের এই ঐতিহাসিক সফলতার পাশাপাশি আগামী ২০২৭ সালের মাঝামাঝি সময়ে রূপপুরের দ্বিতীয় ইউনিট থেকেও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পরমাণু বিক্রিয়া, বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে বাংলাদেশ

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬