Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাল এনসিপি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, মাত্র ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এত বিশালসংখ্যক প্রার্থীর ভবিষ্যৎ যুক্ত থাকার পরও পরীক্ষার সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারা দায়িত্বশীল কর্তৃপক্ষের ব্যর্থতা।

বিবৃতিতে আরও বলা হয়, দূর-দূরান্ত থেকে কষ্ট সহ্য করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর পরীক্ষা স্থগিতের খবর শুনে প্রার্থীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে আগামী ১৬ অক্টোবরের পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠুভাবে নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ভুক্তভোগী প্রার্থীদের ক্ষতিপূরণ ও উপযুক্ত ব্যবস্থার দাবি তুলে ধরেছে দলটি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাল এনসিপি

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬