বেসিক ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল।
সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এবং প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হেলাল আহমেদ চৌধুরী জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানত প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়েছে। তিনি উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ, খেলাপি ঋণ আদায় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেন।
অনুষ্ঠানে আমানত সংগ্রহ, নতুন ঋণ বিতরণ, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সব বিধিমালা কঠোরভাবে অনুসরণের তাগিদ দেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।


























