Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা: মাঠজুড়ে ধস্তাধস্তির চিহ্ন, আটক সিএনজি

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার ঘটনায় মাঠজুড়ে ধস্তাধস্তি ও ধাওয়াধাওয়ির স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। জগতপুর এলাকার একটি ফসলি খেত থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর স্থানীয়রা সেখানে বেশ কয়েকটি ধানখেতে লড়াইয়ের আলামত দেখতে পান।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের পাশেই একটি সিএনজি ও ভ্যানিটি ব্যাগ পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজিচালকের সন্ধানে অভিযান চলছে এবং নিহত ছাত্রীর বান্ধবীর মোবাইল ট্র্যাকিং করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা: মাঠজুড়ে ধস্তাধস্তির চিহ্ন, আটক সিএনজি

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬