Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি)-এর চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকট এখন কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বিস্তৃত ঝুঁকি তৈরি করছে। ব্রিটিশ প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট লাঘবে নিজেদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে টেকসই প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেয়। প্রতিনিধি দলটি বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা জানিয়েছে। এছাড়া বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ়করণ, বাণিজ্য, বিনিয়োগ এবং সংসদীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের এই প্রতিনিধিদলে এমপি শওকত আদম এবং হাউস অফ লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬