Dhaka ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশজুড়ে ভোক্তা অধিকারের অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণ এবং ভোজ্যতেল ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৪২টি জেলায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৫৬টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এই তদারকি কার্যক্রম চালায়। অভিযানকালে অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং পণ্যের অবৈধ মজুত খতিয়ে দেখা হয়।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ এলপিজি সিলিন্ডার মজুত এবং ক্যাশমেমো না রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারওয়ান বাজারে পৃথক অভিযানে ক্ষতিকর রং মেশানো মাছ ধ্বংসসহ চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অযৌক্তিক মজুত রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে পণ্য কেনার সময় রসিদ যাচাই এবং যেকোনো প্রতারণার শিকার হলে হটলাইনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে ভোক্তা অধিকারের অভিযান: ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬