Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, লাখো পর্যটকের সমাগমের আশা

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

দীর্ঘ নয় বছর পর পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসব ঘিরে প্রায় পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ ও বিদেশে নতুন করে তুলে ধরতে রোববার (৪ অক্টোবর) বিকেলে পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে এক প্রস্তুতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক অনন্য মামুন জানান, কার্নিভালে বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভ্যাল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবসহ নানা ইভেন্ট থাকবে। এসব আয়োজনে প্রীতম হাসান, কেয়া পায়েল, হাসান, চিশতী বাউল, সিয়াম আহমেদ, জামাল ভূঁইয়া, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও তাওহীদ হৃদয়সহ বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা অংশ নেবেন।

সভায় পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, লাখো পর্যটকের সমাগমের আশা

সর্বশেষ হালনাগাদ : ১২:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬