Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজীপুরে মেট্টিক্স গার্মেন্টসে ভয়াবহ আগুন, ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত ‘মেট্টিক্স গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শুরুতেই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকায় পরবর্তীতে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পর্যায়ক্রমে এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার যৌথ চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ও উদ্ধারের তথ্য নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, কারখানাটির ৭তলা ভবনের তিন তলায় মূলত আগুনের সূত্রপাত হয়। হঠাৎ আগুন লাগায় ভবনের ভেতর সৃষ্ট তীব্র ধোঁয়ায় প্রায় ৭০ জন শ্রমিক ও উপস্থিত ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানান, মেট্টিক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণ আসলেও তা পুরোপুরি নির্বাপণ হতে কিছুটা সময় লাগবে বলে স্পষ্ট করেন এই কর্মকর্তা। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও তা এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি। আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে এখনও কাজ করছেন। যেহেতু এটি মূলত ফেব্রিক্সের (কাপড়) গুদাম ছিল, তাই এখানে জমে থাকা প্রচুর পরিমাণে ফেব্রিক্স সরিয়ে সরিয়ে ভেতর থেকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে হবে, যা কিছুটা সময়সাপেক্ষ। ঘটনায় কোনো হতাহতের ঘটনা আছে কিনা সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।”

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

গাজীপুরে মেট্টিক্স গার্মেন্টসে ভয়াবহ আগুন, ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬