Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে ‘পলাতক শক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যা থেকে বর্তমানে উত্তরণের চেষ্টা চালাচ্ছে সরকার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও বাস্তবায়িত হচ্ছে। বেশ কয়েকটি মামলায় আদালত তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন এবং অনেক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।

মাগুরা জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬