Dhaka ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে শেখ মজিবর রহমান (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলাদিয়াপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মজিবর রহমানকে আর প্রকাশ্যে দেখা যায়নি। শুক্রবার সকালে তাঁর বন্ধ বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানালা দিয়ে ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন বলে জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

বাগেরহাটের ফকিরহাটে নিজ ঘর থেকে সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬