Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আমার নির্বাচনি এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি বলেছেন, তাকে দুই বছর সময় দিলে তার নির্বাচনি এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়াচরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা এবং অসহায় দরিদ্রদের মাঝে রিকশা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি আরও বলেন, যারা সাত মাসের মাথায় সরকারকে ফেলে দিতে চায়, টেনে নামাতে চায়, তাদের ভিন্ন পরিকল্পনা রয়েছে। তারা পতিত ফ্যাসিস্ট সরকার বা বিগত সরকারের সঙ্গে মিলে বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে ব্যাহত করতে চায়।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, যারা আজ সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিন ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা সুবিধা ভোগ করছেন, তাদের সজাগ থাকতে হবে। সবাইকে মিলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের পথচলা সবে শুরু হয়েছে। এর মধ্যেই ভৈরব-কুলিয়াচরে নানা উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং ভৈরবেও অনুরূপ কার্ড বিতরণ করা হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আমার নির্বাচনি এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬