Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

মাত্র ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রতিদিন গড়ে ১৩০০ থেকে ১৫০০ রোগী ভর্তি থাকছেন। ধারণক্ষমতার প্রায় তিন গুণ রোগীর এই অতিরিক্ত চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে হাসপাতালটির চিকিৎসাসেবা। অতিরিক্ত রোগীর জন্য প্রয়োজনীয় জনবল, স্থান ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল আকার ধারণ করছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বারান্দা, লিফটের সম্মুখভাগ এবং করিডরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে সাধারণ মানুষের চলাচলেও তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি রোগীর চাপ লক্ষ্য করা গেছে মেডিসিন, শিশু ও সার্জারি বিভাগে। নির্ধারিত শয্যার তুলনায় চার থেকে পাঁচগুণ বেশি রোগী ভর্তি থাকায় মেঝেতেই চলছে তাদের চিকিৎসা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। শিশু বিভাগে জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসকরা বলছেন, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ভর্তি না করার চেষ্টা করা হলেও রোগীর অব্যাহত চাপের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। বারান্দায় ও মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন তারা। দ্রুত এই হাসপাতালে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬