Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এআই চিপের তীব্র চাহিদায় দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে ঐতিহাসিক রেকর্ড

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহৃত চিপের ব্যাপক চাহিদার ফলে সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির রপ্তানি ৮৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২০ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত দেশটির শুল্ক বিভাগের প্রাথমিক তথ্যে জানা যায়, এই রেকর্ডের মূল চালিকাশক্তি ছিল সেমিকন্ডাক্টর বা চিপ রপ্তানি। শুধুমাত্র সেপ্টেম্বরেই চিপ রপ্তানি ২৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৬০ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশটির মোট মাসিক রপ্তানির প্রায় অর্ধেক।

চলতি বছরের প্রথম ৯ মাসে দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানি ৮১৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা গত পুরো বছরের রপ্তানিকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। দেশটির শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্স বৈশ্বিক বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এআই চিপের তীব্র চাহিদায় দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে ঐতিহাসিক রেকর্ড

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬