Dhaka ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় না হওয়ায় পরিচালন ও উন্নয়নমূলক ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নির্ভরতা বাড়িয়েছে সরকার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) ব্যাংক খাত থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০১ কোটি টাকা। অথচ এর আগের অর্থবছরের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল মাত্র ৩ হাজার ২৫৬ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতে মন্দাভাব এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিলেও কেন্দ্রীয় ব্যাংককে কিছু অর্থ পরিশোধ করেছে। তবে সার্বিকভাবে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ বেশ বৃদ্ধি পেয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংকিং খাত থেকে ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তার একটি বড় অংশ অর্থবছরের শুরুতেই অর্জিত হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, এনবিআরের জন্য নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আগামী দিনে সরকারের ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি

সর্বশেষ হালনাগাদ : ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬