Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

৫০ হাজার টাকার চুক্তিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

৫০ হাজার টাকার চুক্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সামনে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করেন রেজাউল ইসলাম (২৩)। পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন এবং মধ্যরাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলি দিয়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত আনুমানিক ১২টা ২৬ মিনিটে সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের পরপরই পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রেজাউলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছে, প্রায় ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার এক চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দিয়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী ২৮ সেপ্টেম্বর সে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরদিন রাতে ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা চালায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনাস্থल থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ককটেল সরবরাহকারী ও মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৫০ হাজার টাকার চুক্তিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় যুবক গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬