Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

প্রতিবাদের নামে পশ্চিমা অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়ানোর ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। একই সাথে, আসন্ন এক কর্মসূচিতে মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের ঘোষণা থেকে সরে আসার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এক ব্যক্তির পোশাক নিয়ে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবার ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শীর্ষক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা একটি মুসলিমপ্রধান দেশে সামাজিক শালীনতা ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী।

তারা আরও উল্লেখ করেন, যেকোনো নাগরিক হয়রানির বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিবাদ করার অধিকার সবার থাকলেও, প্রতিবাদের নামে জনসম্মুখে অশ্লীলতা ছড়ানোর কোনো সুযোগ নেই। তাই তরুণ প্রজন্মকে এ ধরনের অপসংস্কৃতির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান যুব মজলিসের নেতারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬