Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ৬৭ সদস্য আটক

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬৭ জন সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও তুলনামূলক কম অপরাধে জড়িত ৬২ জনকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে একজনকে দণ্ডবিধির ১৫১ ধারায়, একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় এই অভিযান পরিচালিত হয়।

সুধারাম মডেল থানা, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ মডেল থানা, সেনবাগ, চাটখিল ও চরজব্বর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোরদের আটক করা হয়। এর মধ্যে সোনাইমুড়ী ও কবিরহাট থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ৬৭ সদস্য আটক

সর্বশেষ হালনাগাদ : ০৪:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬