Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমেই আলোচনা হবে: ভারত

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টনসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সংক্রান্ত সব বিষয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমেই আলোচনা করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। চলতি বছরের ডিসেম্বরে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলায় বাংলাদেশ নতুন চুক্তির দাবি জানানোর পর ভারতের পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। মঙ্গলবার রাজধানী নতুন দিল্লিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে এবং গঙ্গাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন বিষয়াদি এই কমিশনের প্ল্যাটফর্মেই আলোচনা করা হবে। পাশাপাশি গঙ্গা চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও চলমান রয়েছে। এর আগে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ১৯৯৬ সালের চুক্তি নবায়ন না করে গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। আগামী ১২ ডিসেম্বর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক নদী বিষয়ক সেমিনারে পানিসম্পদমন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নিশ্চয়তা সংবলিত নতুন চুক্তি নিয়ে জেআরসি কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, ভাটির দেশ হিসেবে শুষ্ক মৌসুমে যেমন পানির প্রয়োজন রয়েছে, তেমনি বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহ রোধে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকবে, যা বন্যা ও অর্থনৈতিক ক্ষতি কমাতে সহায়ক হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে সই হওয়া ৩০ মেয়াদি এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তি প্রণয়নের রূপরেখা তৈরিতে বাংলাদেশ এরই মধ্যে একটি বিশেষ দল গঠন করেছে এবং তা ভারতীয়পক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমেই আলোচনা হবে: ভারত

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬