Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ ও জুয়ার বিল পরিশোধ নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশিকায় মদ ও মদ বিক্রির প্রতিষ্ঠান, জুয়া, বেটিং, নাইট ক্লাব, প্রাপ্তবয়স্ক বিনোদন, শূকরজাত পণ্য, সুদভিত্তিক আর্থিক সেবা এবং প্রচলিত বীমার মতো শরিয়াহবিরোধী খাতে কার্ডের মাধ্যমে যেকোনো ধরনের বিল পরিশোধ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ‘গাইডলাইনস অন ইসলামিক ক্রেডিট কার্ড অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক এই নীতিমালায় জানানো হয়, এ ধরনের লেনদেন ঠেকাতে কার্ড ইস্যুকারী ব্যাংকগুলোকে অনুমোদনের প্রাথমিক পর্যায়েই নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্লক করতে হবে। এছাড়া ইসলামিক ক্রেডিট কার্ডের সকল চুক্তি ও লেনদেন শরিয়াহর নিয়ম মেনে পরিচালনা করতে হবে এবং বিলম্বিত পরিশোধের ব্যবস্থা ‘কর্জ হাসান’ বা সুদমুক্ত ঋণের ভিত্তিতে হতে হবে।

গ্রাহক সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে নীতিমালায় বলা হয়েছে, নতুন কার্ড চালুর আগে ওয়ান-টাইম পাসওয়ার্ডের মাধ্যমে সম্মতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি কার্ড হারিয়ে যাওয়ার পর অননুমোদিত লেনদেনের অর্থ সাত কার্যদিবসের মধ্যে গ্রাহককে ফেরত দিতে হবে। দেশের যেকোনো তফসিলি ইসলামিক ব্যাংক এখন থেকে এই কার্ড ইস্যু করতে পারবে, তবে দ্বৈত মুদ্রার কার্ডের জন্য ব্যাংকগুলোকে অনুমোদিত ডিলার হতে হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ ও জুয়ার বিল পরিশোধ নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ হালনাগাদ : ০৪:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬