Dhaka ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যশোরে সাড়ে ৭ কোটি টাকার ২৬ সোনার বার উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম (৩ কেজি ৪০০ গ্রাম)।

অভিযানে উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়িসহ সামগ্রিক মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত সোনার বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দকৃত মোটরসাইকেল, মোবাইল ফোন, স্মার্ট ঘড়িসহ আটক আসামিকে শার্শা থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সোনা চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

যশোরে সাড়ে ৭ কোটি টাকার ২৬ সোনার বার উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬