Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ধ্বংস হওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমিরের

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সোমবার বিকেলে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটি পুনর্গঠনের জন্য ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

এ সময় বিরোধীদলীয় নেতা বলেন, এই অনুদান কেবল একটি প্রাথমিক পদক্ষেপ। এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে। তিনি স্বাস্থ্যকেন্দ্রে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারি দলের ছত্রছায়ায় না থাকলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কেউ পায় না। বর্তমানে দেশজুড়ে যে ‘মব সন্ত্রাস’ চলছে, তা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে জামায়াতের ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতা রাড্ডার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় সচল করার দাবি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ধ্বংস হওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমিরের

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬