Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এলপি গ্যাসের কোনো সংকট নেই, আমদানি ও সরবরাহ স্বাভাবিক: অপারেটররা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপি গ্যাসের অপারেটররা।

গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এই তথ্য জানান। তারা বলেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই এবং আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। তথ্য অনুযায়ী, আগস্টে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। প্রদর্শিত উপাত্ত অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো। সুতরাং বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় এলপিজি আমদানিকারক ও অপারেটররা নিশ্চিত করেন।

জ্বালানি মন্ত্রী বলেন, এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকপর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদদারি করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অপারেটররা মন্ত্রীকে তাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

এছাড়া মন্ত্রী অপারেটরদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধান করার জন্য জ্বালানি বিভাগকে নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সব বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী সভায় আশ্বস্ত করেন। তিনি দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এলপি গ্যাসের কোনো সংকট নেই, আমদানি ও সরবরাহ স্বাভাবিক: অপারেটররা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬