Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সদর ইউনিয়নের সাহাপাড়া এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মোছা. আলেফা বেগম (৫৫) সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং জামিনুর রহমান (৪৮) সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে সাহাপাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন আলেফা বেগম। পরিবারের সদস্যরা তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকায় জামিনুর রহমান তার নিজ ঘরের নবনির্মিত বাথরুমের ছাদ পরিষ্কার করতে যান। বাথরুমের ছাদে রাখা ঢালাইয়ের ইট নিচে ফেলে দেওয়ার পর পলিথিন সরাতে গিয়ে সোজা হয়ে দাঁড়ালে ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চচাপ সম্পন্ন অরক্ষিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান জামিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান, জামিনুরের ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনটিতে কোনো সুরক্ষামূলক কাভার ছিল না। নবনির্মিত বাথরুমের ছাদ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়ার বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬