Dhaka ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আরও পাঁচ জীবন বীমা কোম্পানির ২১ কোটি টাকার দাবি পরিশোধের সিদ্ধান্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

দীর্ঘদিনের আস্থার সংকট ও বকেয়া দাবির কারণে স্থবির হয়ে থাকা বীমা খাতে স্বস্তি ফেরাতে নতুন করে সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আরও পাঁচটি জীবন বীমা কোম্পানির গ্রাহকদের দীর্ঘদিনের বকেয়া বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর সংশ্লিষ্ট কোম্পানিগুলো এই অর্থ পরিশোধ করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স চার কোটি ৮২ লাখ টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ছয় কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করবে। এছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আট কোটি ৮২ লাখ টাকার দাবি পরিশোধের প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে সানফ্লাওয়ার লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত অর্থের পরিমাণ নির্ধারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে আইডিআরএর মধ্যস্থতায় দুই দফায় ৮ হাজার ৪১৭ জন গ্রাহককে মোট ৩৭ কোটি ৫৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছিল। গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির মাধ্যমে ১৪ কোটি ৫১ লাখ টাকা এবং ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৩ কোটি তিন লাখ টাকা পলিসিধারীদের হাতে তুলে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহীদ এ বিষয়ে বলেন, উদ্যোগটি অবশ্যই ইতিবাচক, তবে এই ধারা দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব কি না, তা নিয়ে ভাবতে হবে। গ্রাহকদের সাত হাজার কোটি টাকারও বেশি বীমা দাবি পাওনা রয়েছে, যা শুধু কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে পুরোপুরি মেটানো সম্ভব নয়। তাই নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে আরও স্পষ্ট রূপরেখা দিতে হবে। ব্যাংকের আমানতকারীদের যেভাবে সরকারি সহায়তায় পরিশোধ করা হয়, বীমার ক্ষেত্রেও স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা উচিত। পাশাপাশি শুধু ব্যক্তি গ্রাহক নয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দাবির বিষয়েও স্পষ্ট ঘোষণা থাকা দরকার বলে মনে করেন তিনি।

অন্যদিকে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, পলিসিধারীদের ন্যায্য পাওনা সময়মতো বুঝিয়ে দেওয়া তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বীমা খাতের প্রতি জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করা হচ্ছে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আরও পাঁচ জীবন বীমা কোম্পানির ২১ কোটি টাকার দাবি পরিশোধের সিদ্ধান্ত

সর্বশেষ হালনাগাদ : ১২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬