Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিরাপত্তা জোরদারে বেইজিংয়ে ড্রোন নিষিদ্ধ: নতুন কঠোর নিয়ম কার্যকর

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন বিধিমালা অনুযায়ী, বেইজিংয়ে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ড্রোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এই নিয়মের অধীনে বেইজিংয়ে ড্রোন নিয়ে প্রবেশ করা, যন্ত্রাংশ পরিবহন করা বা শহরের আকাশসীমায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মে মাসে জারি করা একটি আদেশে বেইজিংয়ে ড্রোন বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছিল, তবে এতদিন ড্রোন নিবন্ধিত রেখে নিজের কাছে রাখার সুযোগ ছিল। নতুন নিয়ম ঘোষণার ফলে বেইজিংয়ে ড্রোন রাখার যাবতীয় সুযোগও বন্ধ হয়ে গেল।

বেইজিং পৌর সরকার প্রণীত এই বিধিমালা অনুযায়ী, আড়াই কোটিরও বেশি জনসংখ্যার এই নগরীর আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। গত জুন মাসে একটি ছোট আকারের বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত এবং ১৩ জন আহত হওয়ার পর বেইজিংয়ের আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়।

নতুন আইন মেনে চলতে ড্রোন মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের ড্রোন নষ্ট করতে হবে অথবা বেইজিংয়ের সীমানার বাইরে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের পর ড্রোন উদ্ধার হলে তা বাজেয়াপ্ত করার পাশাপাশি মালিককে জরিমানার মুখে পড়তে হবে।

তবে নাগরিকদের সুবিধার্থে ড্রোন বাতিল করার জন্য সরকারি ভর্তুকি, সরকার কর্তৃক ড্রোন কিনে নেওয়ার সুবিধা এবং বেইজিংয়ের বাইরে বিনামূল্যে ড্রোন পাঠানোর ডাকসেবা চালু করেছে কর্তৃপক্ষ। সরকারি বিশেষ প্রয়োজনে বিধিনিষেধ শিথিল করার বিধানও রাখা হয়েছে, যেমন সন্ত্রাসবিরোধী অভিযান, কৃষিকাজ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্তৃপক্ষের আগাম অনুমতি সাপেক্ষে ড্রোন ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা জোরদারে বেইজিংয়ে ড্রোন নিষিদ্ধ: নতুন কঠোর নিয়ম কার্যকর

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬