Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার সম্প্রীতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে: স্থানীয় সরকার মন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অপরিহার্য। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় দেশের যুব সমাজকে একটি সুশৃঙ্খল ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এই নৌকা বাইচ সেই প্রচেষ্টারই একটি অংশ।

ড. মঈন খান তার শৈশবের স্মৃতি চারণ করে বলেন, এক সময় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে আনন্দ পাওয়া যেত, তা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আবার সেই নির্মল আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি ফিরিয়ে আনতে চাই। তিনি রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে নৌকা বাইচের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে মন্ত্রী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার সম্প্রীতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে: স্থানীয় সরকার মন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ১১:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬