Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আনিছুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশের ভাষ্যমতে, গত রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় মাত্র চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। এজাহারে বিস্ফোরক দ্রব্য প্রস্তুত করা, ককটেল বিস্ফোরণ ঘটানো, তা দখলে রাখা এবং অন্তর্ঘাতী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাড়ির সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক দুই মিনিট পর ভোর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এরপর ভোর ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পরপর তিনটি বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় কয়েকজন দাবি করেছেন যে, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল। তবে এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, “১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই মামলায় আনিছুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬