Dhaka ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীতে বেড়েই চলেছে রহস্যজনক মৃত্যু, জনমনে বাড়ছে আতঙ্ক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা শহরজুড়ে একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে গত সপ্তাহেই ১১টি লাশ পাওয়া গেছে। এই বীভৎস পরিস্থিতি শহরটিকে এক আতঙ্কের নগরীতে পরিণত করেছে।

সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত শনিবার, যখন ঢাকার পাঁচটি ভিন্ন স্থান থেকে আইনজীবীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। লালবাগের একটি বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়, যা অন্তত তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে। একই দিনে শাহবাগ, সুপ্রিম কোর্ট এলাকা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও তিন ভবঘুরের মৃতদেহ উদ্ধার করা হয়। আদাবর থেকে উদ্ধার করা হয় এক নারীর খণ্ডিত দেহ। নিহতদের পরিচয় এবং মৃত্যুর কারণ এখনো অজানা রয়ে গেছে।

পুলিশ ময়নাতদন্ত ও ছায়াতদন্তের কাজ দ্রুতগতিতে করলেও কোনো লাশের রহস্য উদঘাটন করতে পারেনি। গত ১১ সেপ্টেম্বর লালবাগে ব্যবসায়ী শেখ ওয়াসীম এবং যাত্রাবাড়ীতে রাব্বি নামের এক যুবকের মৃত্যুর ঘটনাও এখনো অমীমাংসিত রয়ে গেছে।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, পুলিশি ব্যবস্থার দুর্বলতা এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার না করার সুযোগ অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। দৃষ্টান্তমূলক শাস্তির অভাব অপরাধ দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়লেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তবে রহস্যের জট না খোলায় সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে।

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

রাজধানীতে বেড়েই চলেছে রহস্যজনক মৃত্যু, জনমনে বাড়ছে আতঙ্ক

সর্বশেষ হালনাগাদ : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬