Dhaka ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত নিলে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত ব্যয়ের চেয়ে অতিরিক্ত টাকা নিলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাশেদুল হক বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে এক দিন–দুই দিন দেরি হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চাইছি, ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।’

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত নিলে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬