Dhaka ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে ১১.৫১ শতাংশে উন্নীত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটির বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৩৫ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৩০০ কোটি ডলার, যা শতাংশের হিসেবে ১১ দশমিক ৫১ শতাংশ বেশি। দেশের সার্বিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় মার্কিন বাজারে প্রবৃদ্ধির এই হার বেশ লক্ষণীয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আলোচ্য চার মাসে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকেই এসেছে মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ।

বিশ্ব অর্থনীতির নানা অনিশ্চয়তা, ভোক্তা চাহিদার পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বাসসকে জানান, যুক্তরাষ্ট্রের বাজারে এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ার স্পষ্ট প্রমাণ।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও সময়মতো পণ্য সরবরাহ, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকেরা বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রেখেছেন। প্রচলিত এই বড় বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ নতুন ও বিকল্প গন্তব্যেও বাংলাদেশের রপ্তানি ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে ১১.৫১ শতাংশে উন্নীত

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬