Dhaka ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সর্বজনীন পেনশনের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে এনজিওর সহায়তা চাচ্ছে কর্তৃপক্ষ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

সর্বজনীন পেনশন স্কিমের আওতা আরও বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা চেয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম ও উপকারভোগীদের সঙ্গে যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন এমআরএর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা নাগরিকদের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি যুগান্তকারী পদক্ষেপ। এনজিওগুলো প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করায় তাদের মাধ্যমে এই বার্তা খুব সহজেই তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব। তিনি এনজিওগুলোর নিজস্ব কর্মীদের পাশাপাশি উপকারভোগীদের এই স্কিমে যুক্ত করার আহ্বান জানান।

সভায় দেশের অর্ধশতাধিক বড় এনজিওর প্রতিনিধি ছাড়াও অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধনপ্রক্রিয়া ও মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের নানা দিক নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সর্বজনীন পেনশনের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে এনজিওর সহায়তা চাচ্ছে কর্তৃপক্ষ

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬