Dhaka ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে মন্তব্য করে অবিলম্বে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দাবি না মানলে তা একদফায় রূপ নেবে এবং দেশ ও জনগণের স্বার্থে সেই ডাক দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কুষ্টিয়াবাসী আপনারা বিকেল থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। রাত ১২টা বাজতে চলল; আর এর আগেই বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে। আমরা আপনাদের দাবি নিয়ে সামনে হাজির হয়েছি। ১১ দলের নিজস্ব কোনো দাবি নেই, আমরা যে সাত দফা নিয়ে মাঠে নেমেছি, তার সবই এ দেশের সাধারণ মানুষের দাবি।

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ১৪ শতাধিক সন্তানের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছিল, এই সরকার তা লালন করছে না। একই দিনে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ আর সংসদ নির্বাচনকে বৈধ বলা চরম প্রবঞ্চনা। রাজনীতির নোংরা ধারা মাটির নিচে চাপা দিয়ে বৈষম্যহীন ও ন্যায়বিচারের বাংলাদেশ গরাই ছিল শহীদদের মূল আকাঙ্ক্ষা।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করে সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে উল্লেখ করে তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইতিহাস সাক্ষী, যখনই জনগণের রায়কে অগ্রাহ্য করা হয়েছে, তখনই সংশ্লিষ্ট গোষ্ঠীকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ভালোয় ভালোয় জনগণের সাত দফা মেনে নিন, তা না হলে আন্দোলন একদফায় রূপ নেবে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মুহসীনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য জোট নেতারা।

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

সর্বশেষ হালনাগাদ : ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬