Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীতে ১৬ দেশের অংশগ্রহণে শুরু হলো আন্তর্জাতিক পর্যটন মেলা

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বাংলাদেশসহ ১৬টি দেশের পর্যটন খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। পর্যটনের প্রচার এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার চতুর্দশ আসরের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই মেলার এবারের প্রতিপাদ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পর্যটন ও টেকসই গন্তব্য।

বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনেই, সৌদি আরব ও আজারবাইজান। এর মধ্যে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল অংশীদার দেশ হিসেবে যুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে দেশের পর্যটন খাত নতুন যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ১৬ দেশের অংশগ্রহণে শুরু হলো আন্তর্জাতিক পর্যটন মেলা

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬