Dhaka ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

প্রবাসীদের অধিকার রক্ষায় লন্ডনে যাত্রা শুরু করল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাংবিধানিক ও নাগরিক অধিকার সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তাঁদের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয়ে যুক্তরাজ্যে গঠিত হয়েছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। প্রবাসীদের বিভিন্ন দাবি আদায় এবং দেশে-বিদেশে নানা প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধে প্ল্যাটফর্মটি কাজ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রবীণ নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও তরুণ সংগঠকদের সমন্বয়ে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক সভায় এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সভায় সর্বসম্মতিক্রমে যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সভাপতি এবং সিরাজুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে বসবাস ও কাজ করছেন। চিকিৎসা, প্রকৌশল, শিক্ষকতা, আইন ও গবেষণাসহ ব্যবসা-বাণিজ্যে প্রবাসীরা অনন্য অবদান রাখছেন। তাঁদের মেধা ও দক্ষতাকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

লন্ডনে আয়োজিত এই মতবিনিময় সভায় কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, আইনজীবী, গবেষক ও সাংবাদিকরা অংশ নিয়ে সংগঠনের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করেন।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

প্রবাসীদের অধিকার রক্ষায় লন্ডনে যাত্রা শুরু করল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬