Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় গ্যাস থেকে অগ্নিকাণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় একটি বাড়িতে গভীর নলকূপের পাইপ বসানোর সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ভোরে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে বেশ কিছুদিন ধরে গভীর নলকূপ খননের কাজ চলছিল। ভোরে খননকাজের একপর্যায়ে হঠাৎ তীব্র গতিতে গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি প্রাকৃতিক গ্যাসের কোনো খনি কি না বা এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা বিশেষজ্ঞ দল তদন্তের পরই নিশ্চিত করা সম্ভব হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় গ্যাস থেকে অগ্নিকাণ্ড

সর্বশেষ হালনাগাদ : ১১:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬