Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক সাদমান সাকিব দীপ্রকে ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার দিয়েছেন তার মা জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানা কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় এই শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএসইকে এ তথ্য জানায় কোম্পানিটি।

ডিএসইর ঘোষণায় বলা হয়, সাদমান সাকিব দীপ্র তার মা জাকিয়া সুলতানার কাছ থেকে উপহার হিসেবে ১ হাজার ৭৫৩টি শেয়ার পেয়েছেন। লেনদেনটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হয়েছে। অর্থাৎ শেয়ারগুলো বাজারে কেনাবেচার মাধ্যমে নয়, উপহার হিসেবে মালিকানা হস্তান্তরের মাধ্যমে পরিচালক শাদমান সাকিব দীপ্রের নামে এসেছে।

এদিকে আজ (২০ সেপ্টেম্বর) কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারিত ছিল। অর্থাৎ এদিন যাদের নামে কোম্পানিটির শেয়ার ছিল, তারাই প্রস্তাবিত লভ্যাংশের জন্য যোগ্য হবেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ওয়ালটনের পরিচালনা পর্ষদ ১৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। আগামী ১৫ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের ব্যবসায়ও উন্নতি হয়েছে। বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের অর্থবছরের ৩১ টাকা ১১ পয়সার চেয়ে বেশি। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা, আগের বছর যা ছিল ৫২ টাকা ৯১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) পুনর্মূল্যায়নসহ ৩৮১ টাকা ২৬ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২৮০ টাকা ২৪ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটির নিট মুনাফা ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১ হাজার ১২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের ১ হাজার ৩৬ কোটি ৬২ লাখ টাকার তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেশি। বিক্রয়ও ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রায় ৭ হাজার ৪০৪ কোটি টাকা হয়েছে। মুনাফা বাড়ার অন্যতম কারণ ছিল অর্থায়ন ব্যয় কমে যাওয়া। এক বছরে কোম্পানিটির অর্থায়ন ব্যয় ২৬৭ কোটি ২৬ লাখ টাকা বা প্রায় ৬০ শতাংশ কমেছে।

সর্বশেষ বাজারতথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর লেনদেন শেষে ডিএসইতে ওয়ালটনের শেয়ারের দাম ছিল ৩৯৪ টাকা ৬০ পয়সা। ওই দিন শেয়ারটির দর ৫০ পয়সা বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়েছিল।

বিজ্ঞাপন

ডিএসইর সর্বশেষ প্রকাশিত শেয়ারধারণের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট ২০২৬ শেষে ওয়ালটনের উদ্যোক্তা-পরিচালকদের হাতে ছিল ৭১ দশমিক ০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছিল শূন্য দশমিক ৩ শতাংশ শেয়ার।

এমএমএইচ/আরএফ

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

সর্বশেষ হালনাগাদ : ১০:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬