সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চল লক্ষ্য করে পরিচালিত একটি ড্রোন হামলা প্রতিহত করে তা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ড্রোনটির উৎস কিংবা হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার কথা জানিয়েছিল জোটটি। সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহরকে লক্ষ্য করে সেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে জানানো হয়।
অন্যদিকে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা রিয়াদের বিমানবন্দর ও অন্যান্য সংবেদনশীল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনে যৌথ বাহিনীর বিমান হামলার জবাবেই তারা এ পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে জানায়।























