Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘মীর শাহে আলম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

উক্ত চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধন ও প্রথম দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রথম দিনেই প্রায় দুই হাজার রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক সেবা নেওয়া এসব রোগীদের মধ্য থেকে ছানি পড়া প্রায় ৬০০ জন রোগীকে বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুব্যবস্থা করা হবে।

বিনামূল্যে এই উন্নত চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন এবং জাইমা রহমান ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, এই মানবিক কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার প্রায় ছয় শতাধিক প্রতিভাবান ছাত্রী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের বিশেষ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬