Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের এক ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে অপর দুই নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত ১৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা, মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর ও মাগুরা এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানকে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের নিরাপত্তা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের গভীর পানিভর্তি খাদে গিয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করে।

আহতদের মধ্যে ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনাকালে একজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারসহ নিহত অন্য দুই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

সর্বশেষ হালনাগাদ : ০১:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬