Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ইকরা মণি নামে দুই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকরা মণি উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দপাড়ার প্রবাসী মো. বাবলুর মেয়ে।

ইকরা মণির চাচি মাজেদা বেগম জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘরে থাকা অবস্থায় ইকরা মণির ডান পায়ের পাতায় সাপে কামড় দেয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদোয়ান বলেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির ডান পায়ের পাতায় সাপে কামড়ের চিহ্ন রয়েছে। তবে কী ধরনের সাপে কামড় দিয়েছে, তা স্বজনরা বলতে পারেননি।

জেআই

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

সর্বশেষ হালনাগাদ : ১০:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬