Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশে ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত: ডা. জুবাইদা

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

বাংলাদেশে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ হাড়ের ক্ষয়জনিত নীরব রোগ ‘অস্টিওপোরোসিসে’ আক্রান্ত রয়েছেন জানিয়ে এই রোগের চিকিৎসা নিশ্চিত করতে এবং দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে দেশের ৬৪টি জেলাই সমন্বিত কর্মসূচি পরিচালনার জোরালো আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে ‘বিশ্ব অস্টিওপোরোসিস দিবস’ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিস একটি নীরব ও মারাত্মক রোগ, যার ফলে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে এবং সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এর ফলে আক্রান্তদের স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন কাজকর্ম চরমভাবে ব্যাহত হয়। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৬০ লাখ মানুষ এতে আক্রান্ত থাকলেও বর্তমানে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। বিশেষ করে বয়স্ক নারীদের মধ্যে এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি। উত্তর-মধ্য অঞ্চলের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, ওই এলাকায় অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ৪০ শতাংশ এবং অস্টিওপেনিয়ার প্রাদুর্ভাব ৪৩.৫ শতাংশ পাওয়া গেছে, যেখানে ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি রয়েছে।

রোগটির ভয়াবহতা রোধে ডা. জুবাইদা রহমান বেশ কিছু সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব পেশ করেন। তাঁর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ১) একটি স্বতন্ত্র ‘অস্টিওপোরোসিস সোসাইটি’ গঠন করে দেশের ৬৪ জেলায় সচেতনতামূলক কার্যক্রম ও স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা করা এবং ১ লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো; ২) প্রতিবছর জাতীয়ভাবে ‘অস্টিওপোরোসিস সচেতনতা মাস’ পালন করে র‍্যালি ও প্রচারাভিযান চালানো; এবং ৩) শৈশব থেকেই পুষ্টি নিশ্চিতকরণ, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি দূর করা এবং ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল (FRAX) ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলেও হাড় ভাঙার ঝুঁকি মূল্যায়ন করা।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ডা. আব্দুস সালাম এমপি। এছাড়া সেমিনারের বিভিন্ন প্যানেল আলোচনায় দেশের শীর্ষস্থানীয় প্রখ্যাত চিকিৎসাবিদেরা অস্টিওপোরোসিস প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশে ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত: ডা. জুবাইদা

সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬